• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঈদযাত্রায় ৩৪১ যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫৫ জন

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ১:৩৪
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ১:৩৪

ঈদযাত্রায় ৩৪১ যানবাহন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৫৫ জন

নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রায় সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৩৪১টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে। এসব দুর্ঘটনায় ৩৫৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬২০ জন।

মঙ্গলবার (২ মে) রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ‘ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে।

সমিতিটি জানায়, মোট ৩৪১ দুর্ঘটনার মধ্যে সর্বাধিক দুর্ঘটনা হয়েছে সড়ক পথে। ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত হয়েছেন। রেলপথে ২৭টি দুর্ঘটনায় ২২ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নৌ-পথে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২২ জন নিখোঁজ রয়েছেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘ঈদযাত্রা শুরুর দিন ১৫ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময় ২৯ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com