• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বিয়ের জন্য সালমান মুক্তাদিরকে অভিনন্দন জানালেন পরী

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৫:০২
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৫:০২

বিয়ের জন্য সালমান মুক্তাদিরকে অভিনন্দন জানালেন পরী

বিনোদন ডেস্ক

বিয়ে করেছেন আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। গত ৩০ এপ্রিল বিয়ে করেন তিনি। আজ (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানান। তবে স্ত্রীর সম্পর্কে বা বিয়ের বিষয়টি নিয়ে আর কোনো তথ্য দেননি এই অভিনেতা।

সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। স্ত্রীর সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবিও প্রকাশ করেছেন সালমান। সেসব ছবির ক্যাপশনে লেখেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি তিনি। বিস্তারিত জানতে সালমান মুক্তাদিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সালমান-দিশার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনরা শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন। জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুকে নবদম্পতির ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘অভিনন্দন সালমান।’

অন্যদিকে সালমান পরিচয় প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গেছে। স্ত্রীর নাম দিশা ইসলাম। ২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। নেটিজেনরা বলছেন, ২০১৮ সাল পর্যন্তও পূর্বের স্বামীর সঙ্গে দিশার সম্পর্ক ভালো ছিল। ২০২১ সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন।

২০২১ সালের মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃস্বত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। এসময় দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করছিলেন। ২০২৩ সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন।