• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে নেতাদের শ্রদ্ধা

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ২:১৭
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ২:১৭

শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে নেতাদের শ্রদ্ধা

জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংগঠনটির নেতারা।

বুধবার দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠ করেন নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে স্লোগান দিতে থাকেন মাজারে ফুল দিতে আসা নেতারা।