• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সিরাজগঞ্জ বিএনপির সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ২:২২
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ২:২২

সিরাজগঞ্জ বিএনপির সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

চক্রান্তমূলক গায়েবি মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার, মে ২, ২০২৩, দুপুরে, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, বিএনপি’র নেতাকর্মীরা এসটি ৯৯ নং মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য ৪৬ আবেদন করেন। আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।
কারাগারে প্রেরণ ব্যক্তিরা হলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্লোভ, ৬নং ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা ও ইউনিয়ন যুবদল নেতা নোমান।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) আব্দুর রহমান রানা এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, বিএনপি’র নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেছেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুরু কায়েম সবুজ, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু।