• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে ছাত্রদলের মিছিল থেকে আটক হওয়া ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ৪:২৩
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ৪:২৩

সিলেটে ছাত্রদলের মিছিল থেকে আটক হওয়া ৮ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ছাত্রদলের মিছিল থেকে আটক হওয়া ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৪(০৫)২০২৩।

বুধবার (৩ মে) দুপুরে সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। তিনি জানান, আটককৃতদের নিয়মতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জুনেদ হোসেন (৩০), আবুল হোসেন চৌধুরী (৩৪), রাজু আহমেদ (৩৮), কামরুল হাসান (৩০), সাইফুল ইসলাম সোহাগ (২০), হাফিজুল (২৫), আব্দুস সালাম টিপু (৩৮) ও পারভেজ খান জুয়েল (৩৮)।

জানা যায়, বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর রিকাবিবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসা চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৬ ছাত্রদল কর্মী ও সন্দেহভাজন দুই- এই ৮ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।