• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আসন্ন ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৬:১৭
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ৬:১৭

আসন্ন ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক

আসন্ন ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার (৪ মে) সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে যেসব প্রর্থীর নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন— গাজীপুর সিটি কর্পোরেশনে এমএম নিয়াজ উদ্দিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি কর্পোরেশনে প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি কর্পোরেশনে মো. নজরুল ইসলাম বাবুল।

এ সময় জিএম কাদের বলেন, আগামীতে সব ধরনের নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। এজন্য নির্বাচন কমিশনকে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তপসিল ঘোষণা করে। তপসিল অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে ২১ জুন নির্বাচন হবে।