• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

প্রিয়াঙ্কার আরও একটি হলিউড সিনেমা মুক্তি পেয়েছে

প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩ ৯:০১
আপডেট: শুক্রবার, ৫ মে, ২০২৩ ৯:০১

প্রিয়াঙ্কার আরও একটি হলিউড সিনেমা মুক্তি পেয়েছে

বিনোদন ডেস্ক

গ্লোবাল আইকন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কিছুদিন আগে হলিউড সুপারস্টার স্যাম হিউহানের সঙ্গে জুটি বেঁধে ‘লাভ অ্যাগেইন’ সিনেমার শুটিং শুরু করেছিলেন। সেই সিনেমাটি আজ ৫ মে আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া মিরা রে চরিত্রে বাগদত্তার অভিনয় করেছেন।

যারা ঘরে বসে অনলাইনে এ সিনেমাটি দেখার আশা করছেন, তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। যেহেতু সিনেমাটি সনি পিকচার্সের মাধ্যমে বিতরণ করা হয়েছে, তাই এটি নেটফ্লিক্সের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে।

উল্লেখ্য, ‘লাভ অ্যাগেইন’ সিনেমাটি মূলত রোম্যান্টিক এবং কমেডি ধাঁচের একটি সিনেমা। এ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আর অভিনয় করেছেন জোনাস, স্যাম হিউহান, সেলিন ডিওনসহ অন্যান্য গুণী অভিনয়শিল্পীরা। জেমস সি স্ট্রৌসের রচনা ও পরিচালনায় এটি জার্মান এক সিনেমার রিমেক।