• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সাতক্ষীরা শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৫:০৬
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৫:০৬

সাতক্ষীরা শ্যামনগরে হরিণের মাংসসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শ্যামনগরে হরিণের মাংসসহ দুই জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদঘাটার গ্রামের কৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুলামিনের ছেলে বরিউল ইসলাম (২৮), আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন। স্থানীয়রা জানান, রবিউল ইসলাম মার্কেটাইল ইন্সুরেন্সে চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে হরিণের মাংসের ব্যবসার সাথে জড়িত।

অভিযানে থাকা শ্যামনগর থানার এসআই সাখাওয়াতুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংসসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা কে এম ইকবল হোসেন চৌধুরি বলেন, বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ তাদেরকে আটক করা হয়েছে। শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।