• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গুনীজন সম্মাননা পেলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১২:৪৩
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ১২:৪৩

গুনীজন সম্মাননা পেলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

ডেস্ক নিউজ
মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ‘স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন’ এর এক অনুষ্ঠানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ কয়েকজন গুনীজনকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার (৮ মে) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) সেমিনার হলে স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশনের সভাপতি, আইইবির সাবেক সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ডিবি প্রধানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com