• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের গতিবেগ বাড়ছে, জেলেদের বিশেষ সতর্কতা

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ৫:২৪
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ৫:২৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের গতিবেগ বাড়ছে, জেলেদের বিশেষ সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের গতিবেগ বাড়ছে। নিম্নচাপটি কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সকালে যা ছিল ৫০ কিলোমিটার পর্যন্ত। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বুধবার দুপুর ১২টা পর্যন্ত নিম্নচাপের গতিবিধি পর্যবেক্ষণ করে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা ধারণা করছি সন্ধ্যা বা সন্ধ্যার পর এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবার এর গতিবিধি পরিবর্তনও হয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ঘূর্ণিঝড় মোখা।