ডেস্ক নিউজ
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথ সম্মান পাননি। মানবাধিকার লঙ্ঘনের দায়ে তিনি সারাবিশ্বে তিরস্কৃত হচ্ছেন। তিনি বলেন, প্রশিক্ষিত ভোট চোরদের অধীনে কোনো নির্বাচনে এদেশের মানুষ অংশ নিবেনা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ইনসাফ কায়েম কমিটির ‘মানবাধিকার ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় ইনসাফ কায়েম কমিটির সদস্য সচিব শওকত মাহমুদ, ড. ফারহাত হোসেন, ড. মালেক ফরাজী, মাওলানা আশরাফুল হক, আব্দুল আউয়াল ঠাকুর, মহসিন রশিদ, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক খালেদ সানোয়ারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনের আহ্বায়ক ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানই পারে মানবাধিকার নিশ্চিত করতে। এসময় তিনি গণঅভ্যুত্থানের জন্য এদেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

