• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

প্রকাশ: শনিবার, ১৩ মে, ২০২৩ ৫:১৩
আপডেট: শনিবার, ১৩ মে, ২০২৩ ৫:১৩

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ-সমাবেশ চলছে। আজ শনিবার আড়াইটার পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানোর দাবিতে প্রতিবাদ সমাবেশে করছে বিএনপি।

এর আগে বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে।

দুপুর ২টায় সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটিনের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

ঢাকার দুই মহানগরের প্রতিবাদ সমাবেশে মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সমাবেশ কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।