• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আফফান মিতুল ও লাবণ্যকে নিয়ে ‘আগুনের পাখি’

প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩ ১১:৪০
আপডেট: রবিবার, ১৪ মে, ২০২৩ ১১:৪০

আফফান মিতুল ও লাবণ্যকে নিয়ে ‘আগুনের পাখি’

বিনোদন ডেস্ক

আউয়াল চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘আগুনের পাখি’ শিরোনামের সিনেমা। তার প্রথম চলচ্চিত্র ‘জনম জনম’ মুক্তি পায় ১৯৯৬ সালে, অভিনয় করেছিলেন শাবনাজ ও আমিন খান। সম্প্রতি তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগুনের পাখি’ নির্মাণে হাত দিয়েছেন। চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য তৈরি করেছেন তিনি নিজেই।

এ সিনেমায় নায়ক চরিত্রে দেখা যাবে আফফান মিতুলকে। শুক্রবার (১২ মে) রাজধানীর একটি রেস্তোরাঁয় অভিনেতাকে সিনেমায় চুক্তিবদ্ধ করেন পরিচালক। সেসময় অভিনেত্রী লাবণ্য চৌধুরী ও রমিজ রাজুকেও সিনেমায় চুক্তিবদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক ও পরিচালকসহ অন্যান্য কলাকুশলীরা।

জানা গেছে, সিনেমায় তিনটি জেনারেশন দেখানো হবে, সেখানে শেষ জেনারেশনে আফফান মিতুল আর লাবণ্য জুটিবদ্ধ হয়েছেন।

চলচ্চিত্রটির প্রি প্রডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আগুনের পাখির মূল বিষয় নারী। নারীর আত্মমর্যাদা এবং আত্মশক্তি জাগরণের কাহিনীচিত্র এটি। পাশাপাশি উঠে এসেছে সমাজের প্রচলিত কিছু ট্যাবু। ধর্মীয় কুসংস্কার। শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির চিরায়ত লড়াই। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা। যে চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয় ফিনিক্সের মতো, যার মৃত্যু নেই। ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে প্রধান কয়েকটি চরিত্রে আরও অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি, ইমতিয়াজ বর্ষণ, মেঘলা মুক্তা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

নির্মাতা আউয়াল চৌধুরী এ সিনেমার শুটিং শুরু করবেন ময়মনসিংহে, চলতি বছরের আগস্ট থেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com