• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কাল ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

প্রকাশ: রবিবার, ১৪ মে, ২০২৩ ৭:১৬
আপডেট: রবিবার, ১৪ মে, ২০২৩ ৭:১৬

কাল ঢাকাসহ ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস

অতি প্রবল ঘূর্ণিঝড় ‌‘মোখা’ আজ সন্ধ্যা নাগাদ বাংলাদেশ অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রম করার পর সোমবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহে ভারী বৃষ্টি হতে পারে। আজ রবিবার দুপুর ১টার অধিদপ্তরের বিশতম বিশেষ বুলিটিনে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।

এদিকে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূলীয় জেলা কক্সবাজারের টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তাই আমাদের যে ঝুঁকি ছিল, তা কমে এসেছে। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেছেন, মিয়ানমারের সিতুই অঞ্চলে দিয়ে ঝড়টি উপকূলে উঠে আসবে। ফলে কক্সবাজার, টেকনাফ এলাকায় যে ঝুঁকিটা ছিল, সেটি অনেকটাই কমে এসেছে।

তিনি বলেন, কেন্দ্র অতিক্রম করার সময় মোখার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই ঝুঁকি কমে গেলেও সেন্টমার্টিনে এর প্রভাব পড়বে। আমরা আশঙ্কা করছি ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের। এতে টেকনাফ, সেন্টমার্টিনে অস্থায়ীভাবে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।