• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ইসির নির্দেশনা অনুয়ায়ী কাজ করবে পুলিশ: আইজিপি

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১:২৪
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১:২৪

ইসির নির্দেশনা অনুয়ায়ী কাজ করবে পুলিশ: আইজিপি

নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী নিবার্চন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী কাজ করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসি যে নির্দেশনা দিয়েছে, আমরা ইসির নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছি। জাতীয় নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে থাকবো।

বৃহস্পতিবার (১৮ মে) পাঁচ সিটি নির্বাচন নিয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, পাঁচ সিটি নির্বাচনেও ইসির জারি করা পরিপত্রের আলোকে কাজ করবে পুলিশ। প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যখন যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, তখন সে ব্যবস্থা গ্রহণ করব।

তিনি বলেন, আশা করছি পাঁচ সিটি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারব।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র‌্যাব, বিজিবি ও আনসারের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com