• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়কে ফিরতে হবে : জেনারেল ইবরাহিম

প্রকাশ: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:৪১
আপডেট: শুক্রবার, ১৯ মে, ২০২৩ ১০:৪১

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়কে ফিরতে হবে : জেনারেল ইবরাহিম

ডেস্ক নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে বলে দাবি করেছেন সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জোট ১২ দলের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি অভিযোগ করে বলেন, আদালতের রায়কে তোয়াক্কা না করে সরকার গায়ের জোরে সংবিধান থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্র্যাসি অ্যান্ড পিস স্টাডিসের (সিডিপিএস) উদ্যোগে ‘আসন্ন নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন জেনারেল ইবরাহিম।

জেনারেল ইবরাহিম বলেন, নির্বাচনের ব্যাপারে জনগণের আস্তা এখন শূন্যের কোটায়। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমাদের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবি আদায় করতে হবে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে এবং আয়োজক সংগঠনের পরিচালক অধ্যাপক ড. দেওয়ান এম এ সাজ্জাদের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলাম লেখক সাদেক রহমান। এতে আরও বক্তব্য দেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাশেম মাহমুদ, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, ড. এ আর খান, ড. মোমেনা খাতুন, আবু লায়েস মুন্না, আক্তার হোসেন, রাজু আহমেদ, মরিয়ম আমেনা, আসমাউল হুসনা প্রমুখ।