• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ডিবি কার্যালয়ে গায়ক নোবেল, জিজ্ঞাসাবাদ করা হবে

প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩ ১১:৪১
আপডেট: শনিবার, ২০ মে, ২০২৩ ১১:৪১

ডিবি কার্যালয়ে গায়ক নোবেল, জিজ্ঞাসাবাদ করা হবে

গায়ক মাঈনুল আহসান নোবেলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, নোবেলের বিরুদ্ধে তাঁর স্ত্রীর অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে মামলাও আছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।