• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীর বাড্ডায় ডিজে পার্টি থেকে মদ-বিয়ারসহ গ্রেফতার ৪

প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩ ১:৫৯
আপডেট: শনিবার, ২০ মে, ২০২৩ ১:৫৯

রাজধানীর বাড্ডায় ডিজে পার্টি থেকে মদ-বিয়ারসহ গ্রেফতার ৪

রাজধানীর বাড্ডা থেকে বিদেশি মদসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করে ডিএনসি দক্ষিণের উপ-পরিচালক মো. মাসুদ হোসেন জানান, গ্রেফতাররা হলেন- আজাহারুল ইসলাম মোল্লা, মঈনুল ইসলাম চঞ্চল, রুস্তম আলী, পিরস চিসিম।

তিনি বলেন, ‘শুক্রবার (১৯ মে) দিবাগত মধ্যরাতে বাড্ডা এলাকার সান ভ্যালি স্বদেশ প্রোপার্টিজ আবাসনের নাটমেগ খেলার মাঠে আয়োজিত এক ডিজে পার্টিতে মাদকবিরোধী অভিযান চালানো হয়।’

‘এ সময়, অভিযানে সাত বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, আট বোতল ক্রাউন বেভারেজের হান্টার বিয়ার এবং পার্টিতে ব্যবহৃত ৭৬টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়। আর ঘটনাস্থল থেকে এই চারজনকে গ্রেফতার করে ডিএনসি।’