• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মজনুকে গ্রেফতারের প্রতিবাদে মহানগর দক্ষিণ বিএনপির ৩ দিনের কর্মসূচি

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৬:০৯
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৬:০৯

মজনুকে গ্রেফতারের প্রতিবাদে মহানগর দক্ষিণ বিএনপির ৩ দিনের কর্মসূচি

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেপ্তারের প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর দক্ষিণ বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ও ২৪ মে থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ২৭ মে শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ।

সোমবার (২২ মে) মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতৃবৃন্দের বৈঠকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম সবাইকে অনুরোধ জানিয়েছেন।