• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কেসিসি নির্বাচন : তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল, একজনের বৈধ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৪:৪৯
আপডেট: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ৪:৪৯

কেসিসি নির্বাচন : তিন মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল, একজনের বৈধ

খুলনা প্রতিনিধি

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী চারজনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বাতিল ঘোষণা করেন বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান, আল আমিন মো. আবদুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম। মেয়র পদপ্রার্থীর মধ্যে একজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি হলেন জাকের পার্টির মনোনীত প্রার্থী এস এম সাব্বির হোসেন।

উল্লেখ্য,এবারের কেসিসি নির্বাচনে ভোটার প্রায় ৫ লাখ ৩৫ হাজার। ২৮৯টি ভোট কেন্দ্রে কক্ষ থাকবে ১ হাজার ৭৩২টি। ১২ জুন ভোট গ্রহণ করা হবে। গত ১৬ মে খুলনা নির্বাচন কার্যালয়ে ৭ মেয়র প্রার্থী এবং সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে মোট ১৯৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তফসিল অনুযায়ী, আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।