• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভোটাররা গাজীপুর সিটি নির্বাচন বর্জন করেছে, দাবি বিএনপি নেতাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৩:০১
আপডেট: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ৩:০১

ভোটাররা গাজীপুর সিটি নির্বাচন বর্জন করেছে, দাবি বিএনপি নেতাদের

ডেস্ক নিউজ

ভোটাররা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

দলটির নেতারা বলছেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম। মানুষের মধ্যে ভোটের উৎসাহ উদ্দীপনা নেই। আওয়ামী লীগের সাজানো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে সঙ্গে আলাপকালে বিএনপি নেতারা এসব কথা বলেন।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ভোটার উপস্থিতি খুবই কম। ভোটারদের মধ্যে নির্বাচনী উৎসাহ নেই। সঙ্গত কারণে এখানে নৌকার প্রার্থী জয়ী হবে সেটা ধরে নেওয়া যায়।

বিএনপির ভোট বর্জনের জন্য ভোটারদের প্রতি যে আহ্বান জানিয়েছিল সেই প্রতিফলন নির্বাচনে দেখছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রতিফলন আছে। ভোট শেষ হলে আরও দেখতে পাবো।

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এটা আওয়ামী লীগের একটা সাজানো নির্বাচন হচ্ছে। এখানে কার্যকর বিরোধী দল নেই।

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। দলের এই অবস্থানের বিরুদ্ধে যারাই যাচ্ছে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত কঠোর হচ্ছে। গাজীপুর সিটি নির্বাচনে ২৯ জন কাউন্সিলর প্রার্থীকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলটির পক্ষ থেকে এই নির্বাচন বর্জনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।