• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ৫:২৭
আপডেট: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ৫:২৭

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনা মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসলে চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছেন।

শুক্রবার (২৬ মে) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ দিন দুপুরে বলেন, ‘বিএনপি মহাসচিব চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি বাসায় আছেন।’