• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনোয়ারুজ্জামান!

প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩ ৮:১৬
আপডেট: রবিবার, ২৮ মে, ২০২৩ ৮:১৬

আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনোয়ারুজ্জামান!

ডেস্ক নিউজ
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

রবিবার (২৮ মে) সকালে মেয়র আরিফের কুমারপাড়াস্থ বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। তাঁকে স্বাগত জানান মেয়র আরিফ ও তাঁর স্ত্রী শ্যামা হক।

এসময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আরিফুল হকের দোয়া সমর্থন ও সার্বিক সহযোগীতা চান।

উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। গত ২০মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেন।

৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিট করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন ইভিএম-এ। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫ মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

আজ রবিবার আপিলের শেষ তারিখ ছিলো। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওইদিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।