• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

খন্দকার মোশাররফের সাবেক এপিএস ফুয়াদের জামিন বাতিল করেছেন হাইকোর্ট

প্রকাশ: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ১১:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ১১:৫৮

খন্দকার মোশাররফের সাবেক এপিএস ফুয়াদের জামিন বাতিল করেছেন হাইকোর্ট

সিআইডির করা দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) এ এইচ এম ফুয়াদকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১ জুন) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। ফুয়াদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী।

গত বছরের ১৪ নভেম্বর এই মামলায় খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব এ এইচ এম ফুয়াদকে জামিন দেন হাইকোর্ট। পরে এই জামিনের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ।