• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

অতিরিক্ত পুলিশ সুপার পদে ১৭ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩ ৭:৫০
আপডেট: সোমবার, ৫ জুন, ২০২৩ ৭:৫০

অতিরিক্ত পুলিশ সুপার পদে ১৭ কর্মকর্তার পদোন্নতি

পুলিশের ১৭ সহকারী পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পারসোনেল ম্যানেজমেন্ট-১) মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষ হলে পদায়নের আদেশ কার্যকর করা হবে।