• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভোলায় ৫৭৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩ ৬:০৯
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩ ৬:০৯

ভোলায় ৫৭৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি॥
ভোলার ইলিশায় ৫হাজার ৭ শত ৫০ পিচ ইয়াবাসহ মো. আমির হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে তাকে ভোলা আদালতে সোর্পদ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালতলা লঞ্চঘাটের পল্টনের উপর থেকে তাকে আটক করা হয়।
আকটকৃত মো. আমির হোসেন কুমিল্লা জেলার, দাউদকান্দি থানার, আমিরা বাদ, ১৭ নং বার পাড়া ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নিঃ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইলিশা তালতলা লঞ্চঘাটের পল্টনের উপর থেকে মো. আমির হোসেন নামের এক যুবককে ৫ হাজার ৭৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
আকটকৃত মো. আমির হোসেনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।