• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের আত্মহত্যা

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১:৪৪
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ১:৪৪

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের আত্মহত্যা

ডেস্ক নিউজ
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জুন) বনানী থানার সাব-ইন্সপেক্টর গুলশান আরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বনানীর একটি বাসা থেকে অর্পিতা শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

শাহরিয়ার কবিরের মেয়ে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে পুলিশ জানাতে পারেনি।