• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

দীর্ঘ সাত বছর পর হবিগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৫:৩০
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৫:৩০

দীর্ঘ সাত বছর পর হবিগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ সাত বছর পর হবিগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শাহ রাজিব আহমেদ রিংগনকে সভাপতি ও জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ কমিটির অনুমোদন দেন। কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

এছাড়াও হাফিজুল ইসলাম হাফিজকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল আহাদ তুষারকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, মাহবুব রহমান শাওনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোলাম মাহবুবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।