• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাঘা আইড়

প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৫:৫৯
আপডেট: শুক্রবার, ৯ জুন, ২০২৩ ৫:৫৯

দৌলতদিয়ায় পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাঘা আইড়

ডেস্ক নিউজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি বাঘা আইড় ধরা পড়েছে। যেটি এক ব্যবসায়ী কিনে ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছেন।

শুক্রবার (৯ জুন) সকাল ৭টার দিকে জব্বার শেখ নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জব্বার শেখ বলেন, প্রতিদিনের মতো রাতে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে ট্রলারে মাছ ধরতে যাই। রাতে তেমন মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে অপেক্ষায় থাকি। সকালের দিকে জাল টেনে তুলতেই বড় ধরনের টান অনুভব করি। পরে দেখতে পাই বড় একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। সকালে বিক্রির জন্য দৌলতদিয়ার রওশনের আড়তে নিয়ে এলে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, সকাল ১০টার দিকে রওশনের আড়ত থেকে বাঘা আইড় মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনি। পরে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৪১ হাজার ২৫০ টাকায় ঢাকার মিরপুরে বিক্রি করেছি।