• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

প্রেমিকার বিয়ে, দুঃখে মাথা মুড়িয়ে দুধ দিয়ে গোসল প্রেমিকের

প্রকাশ: রবিবার, ১১ জুন, ২০২৩ ১২:৫০
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩ ১২:৫০

প্রেমিকার বিয়ে, দুঃখে মাথা মুড়িয়ে দুধ দিয়ে গোসল প্রেমিকের

সাতক্ষীরা প্রতিনিধি

একই গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল আহাদ আলীর (২০)। সব কিছুই ঠিকঠাক চলছিল। কয়েকদিন আগে হঠাৎ করেই প্রেমিকা ওই স্কুলছাত্রীর বিয়ে হয়ে যায় অন্যত্র। এ খবর শুনে মুষড়ে পড়েন প্রেমিক আহাদ আলী। ক্ষোভে-দুঃখে প্রথমে মাথা ন্যাড়া করে ফেলেন তিনি। এরপর দুধ দিয়ে গোসল করেন। এখবর দ্রুত ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আশপাশের মানুষ ভিড় করেন প্রেমিক আহাদের বাড়িতে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামে।

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম হোসেন জানান, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর (২০) সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক সপ্তাহ আগে ওই স্কুল ছাত্রীর অন্যত্র বিয়ে হয়ে যায়।

এ খবর জানতে পেরে প্রেমিক আহাদ আলী শনিবার সকালে প্রথমে মাথার চুল ফেলে দেন। পরে লোকজন ডেকে এনে দুধ দিয়ে গোসল করেন।