• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আমার বাবার নাম হুমায়ূন কবির, শাহরিয়ার কবিরকে চিনি না : সাফা কবির

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ৫:৪০
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ৫:৪০

আমার বাবার নাম হুমায়ূন কবির, শাহরিয়ার কবিরকে চিনি না : সাফা কবির

ডেস্ক নিউজ
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধারের ঘটনার পর থেকেই আলোচনায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর নামে মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, শাহরিয়ার কবিরের মেয়ে হচ্ছেন সাফা কবির।

এই ঘটনার পরই এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে মুখ খুলেন সাফা। যেখানে অভিনেত্রী নিশ্চিত করেন, তিনি সুস্থ রয়েছেন। কেউ যেন তাকে নিয়ে দুশ্চিন্তা না করে।

এরপর শনিবার (১০ জুন) সন্ধ্যায় এই ইস্যু নিয়ে লাইভে এসে কথা বলেন সাফা কবির। সেখানে তিনি জানান, শাহরিয়ার কবিরকে চেনেন না তিনি। তার বাবার নাম হুমায়ূন কবির সবুজ।

লাইভে এসে পরিবারের পরিচয় দিয়ে সাফা বলেন, ‘আমার বাবার নাম হুমায়ূন কবির সবুজ। আমি শাহরিয়ার কবিরের মেয়ে না। ডিউ টু রেসপেক্ট আমি শাহরিয়ার কবিরকে চিনি না।’

এদিকে সাফা কবির দেশের টেলিভিশনের প্রথম শ্রেণির অভিনেত্রী হয়েও শাহরিয়ার কবিরকে না চেনা এবং তা ফেসবুক লাইভে এসে বলায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।

উল্লেখ্য, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক শাহরিয়ার কবির ‘একাত্তরের যীশু’র মতো মুক্তিযুদ্ধভিত্তিক অসংখ্য উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com