• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শাসনতন্ত্র শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আন্দোলনের বিক্ষোভ

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৯:২৯
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৯:২৯

শাসনতন্ত্র শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে আন্দোলনের বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থী চরমোনাই পীর মুফতি ফায়জুল করিম এর উপর সরকারী দলের নেতাকর্মীদের বর্বোরোচিত হামলার প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনেরশরীয়তপুর জেলা শাখার উদ্যোগে উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শরীয়তপুর উত্তরবাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। কোর্ট চত্তর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও চরমোনাই পীরের মুরিদ এবং ভক্তরা অংশ নেয়।