• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সংসার ভাঙার গুঞ্জনে জল ঢেলে দিলেন নেহা

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১০:৫২
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১০:৫২

সংসার ভাঙার গুঞ্জনে জল ঢেলে দিলেন নেহা

বিনোদন ডেস্ক

সম্প্রতি বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী নেহা কাক্করের সংসার ভাঙার গুঞ্জন ছড়ায়। যার সূত্রপাত এই তারকার জন্মদিনকে ঘিরে। নেহার জন্মদিন পার্টিতে দেখা যায়নি স্বামী রোহানপ্রীতকে। এরপর থেকেই ভক্তদের মাঝে প্রশ্নের সৃষ্টি হয়, স্ত্রীর জন্মদিনে কেনো পাশে নেই স্বামী? তাহলে কি বিচ্ছেদের পথে হাঁটছে এই দম্পতি?

সংসার ভাঙার গুঞ্জন নিয়ে ভক্তদের বিভিন্ন মন্তব্য ও সংবাদ প্রকাশ হলেও চুপ থেকে যান নেহা। তিনি যেন তার মতো করেই কিছু ভেবে রেখেছিলেন। সেটাই করলেন!

শুক্রবার (১৬ জুন) সংসার ভাঙার গুঞ্জনে পানি ঢেলে দিয়ে স্বামী রোহানের সঙ্গে বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন নেহা। যেখানে তাদের দুজনের খুনসুটি ফুটে উঠেছে।

ছবিগুলো পোস্ট করে সংগীত শিল্পী লিখেছেন, ‘বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।’ সেই ছবিতে কমেন্ট করেছে তার স্বামী রোহানপ্রীত। বলেছেন, ‘উফ কী ফাটাফাটি গেল ট্রিপটা।’

নেহা ও রোহানের দেখা হয় চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই তারকা যুগল। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। এরপর প্রেমকে পরিণয়ে রূপ দেন। ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com