• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাংবাদিক হত্যার বিচার বাংলার মাটিতে হবে: সাইদুর রহমান

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১:৪০
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ১:৪০

সাংবাদিক হত্যার বিচার বাংলার মাটিতে হবে: সাইদুর রহমান

ডেস্ক নিউজ
‘সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যার বিচার বাংলার মাটিতে হবে। এই বিচার ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই।’

শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাব সাম‌নে সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের উদ্যোগে সংবাদ পত্রের কালো দ্বিবস পালন এবং ডিজিটাল নিরাপত্তা বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিত্যা মামলা প্রত্যাহার, অসহনীয় লোডশোডিং, দ্রব্যমূল্যের উর্ধগতি, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, ১০ দফা দাবি বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ সভাপতিতের বক্তব‌্য সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান এসব কথা ব‌লেন।

তিনি বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যার বিচার বাংলার মাটিতে হবে। এই বিচার ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। ১৬ জুন সংবাদ পত্রের কালো দ্বিবসের আগের দিন একজন সাংবাদিককে হত্যা করা সেটা ছিল রাষ্টীয় সর্বোচ্চ পরিকল্পনার অংশ। শেখ হাসিনার নির্দেশেই নাদিমসহ সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে।

তি‌নি আরও ব‌লেন, দেশের হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, দেশের সাধারণ জনগনকে ফকির বানানোর পায়তারা করছে। তাই শেখ হাসিনার পদত্যাগ ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হ‌বে না।

এসময় সমমনা পেশাজীবি গনতান্ত্রিক জোটের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা-কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।