• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা সৃষ্টি করবে তাদের জন্য : নজরুল ইসলাম

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৩:৫০
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৩:৫০

9666396 3 4

যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা সৃষ্টি করবে তাদের জন্য : নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে যারা সুষ্ঠু নির্বাচনে বাঁধা সৃষ্টি করবে তাদের জন্য। যারা নিশিরাতে ভোট চুরি করে আজ ক্ষমতায়, এটা তো তাদের ( আওয়ামী লীগ) জন্য।

শনিবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে শহীদ শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভাটির আয়োজন করে রাজশাহীর শহীদ পিংকু স্মৃতি সংসদ।

নজরুল ইসলাম খান বলেন, কিছু দিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্বাবধায়ক সরকারের দাবি করেনি, অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে, এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছে?

স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি।

স্মরণসভা চলাকালীন সময়ে পোশাক পরে এক পুলিশ কর্মকর্তা ডায়াসের ছবি উঠান।
এ ঘটনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এই মঞ্চে যারা বসে আছেন, একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন। পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায়? আমরা এখানে একটি স্মরণসভা করছি। দেশের বরেণ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন অথচ পুলিশ এসে ছবি তুলে নিয়ে যায়। একটি রুদ্ধশ্বাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি বলেই এই ধরনের অসাদচারণ।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আইনের কাছে দায়বদ্ধ নয়, জনগণের কাছে নয়, তারা দায়বদ্ধ শেখ হাসিনার কাছে।’

রিজভী বলেন, ‘গণতন্ত্রের শক্ত খুটি হলো তার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন, প্রতিষ্ঠান হচ্ছে মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ না, সেটা নাৎসিবাদী দেশ। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশ না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com