• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে সরকা‌রের বিদায় দরকার: বুলু

প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৩:৫৮
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৩:৫৮

জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে সরকা‌রের বিদায় দরকার: বুলু

নিউজ ডেস্ক
বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান বরকত উল্লাহ বুলু ব‌লে‌ছেন, ‘এদেশের জনগন আর চুপ করে থাকবেনা। তারা তাদের নায্য অধিকার ফিরে পেতে চায়। এদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে এই সরকারকে বিদায় দেওয়ার মাধ্যমেই সেই অধিকার প্রতিষ্ঠিত হবে।’

মঙ্গলবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP) আয়োজিত কৃষক শ্রমিক ও মধ্যবিত্তের বাজেট বাস্তবায়ন অবাধ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংহতি সমাবেশ তি‌নি এসব ব‌লেন।

বুলু বলেন, ‘বাংলাদেশে বর্তমানে একটি একনায়কতন্ত্র চলছে। যেই একনায়কতন্ত্র আমরা দেখে ৭৫ সালে শেখ মুজিব সরকার বাকশালের মাধ্যমে করেছিলেন। তিনি আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই। এই অবৈধ সরকার জনগণের ভোটের ক্ষমতায় আসে নাই। আপনাদের নীতি নির্ধারণের কারণে যদি বহির্বিশ্ব কোনো ধরণের দোষারোপ করে বাংলাদেশকে, তাহলে এর দায় দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে।’

আওয়ামী লী‌গের উদ্দেশ‌্য তি‌নি ব‌লেন, ‘আপনাদের যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন তাদের পক্ষে আছে কিনা। আজকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এবং এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হবে।’

তি‌নি ব‌লেন, ‘আমি আইন-শৃঙ্খলা বাহিনীদের কিছু কথা বলতে চাই আপনারা কোরআন শপথ করে বলেছেন এদেশের মানুষের জান মালের নিরাপত্তা আপনারা দিবেন। যদি অন্যথায় কিছু করেন তাহলে এর বিচারও হবে। কিন্তু আস‌লে কি নিরাপত্তা দি‌চ্ছেন?’

তি‌নি ব‌লেন, ‘এদেশের জনগন আর চুপ করে থাকবেনা। তারা তাদের নায্য অধিকার ফিরে পেতে চায়। এদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে এই সরকারকে বিদায় দেওয়ার মাধ্যমেই সেই অধিকার প্রতিষ্ঠিত হবে।’

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP) আহবায়ক আবুল কালাম আজাদ-এর সভাপ‌তি‌ত্বে আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ন মহাস‌চিব এড. সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল,সংগঠ‌নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস‌্য রেখা আক্তার, ইউনুস আলি মুন্সী প্রমুখ।