• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকা‌রের বিদায় ছাড়া ন‌্যায় বিচার প্রতি‌ষ্ঠিত হ‌বে না: আলাল

প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৩:৫২
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৩:৫২

সরকা‌রের বিদায় ছাড়া ন‌্যায় বিচার প্রতি‌ষ্ঠিত হ‌বে না: আলাল

ডেস্ক নিউজ
‌বিএন‌পির যুগ্ন মহাস‌চিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ব‌লেছেন, এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসনের প্রয়োজন নেই, এই মুহূর্তে প্রয়োজন ন্যায় বিচারের শাসন। আর এটা কর‌তে হ‌লে এই সরকা‌রের বিদায় ছাড়া প্রতি‌ষ্ঠিত হ‌বে না।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP) আয়োজিত কৃষক শ্রমিক ও মধ্যবিত্তের বাজেট বাস্তবায়ন অবাধ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংহতি সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল বলেন, এমন বাজেট প্রণয়ন করেছে, ধনীকে কিভাবে আরো ধ‌নী করা যায়। গ‌রিব‌দের জন‌্য এ বা‌জেট না, তারা গ‌রিব‌দের জন‌্য বা‌জেট ক‌রে নাই।

তি‌নি ব‌লেন, কালকে একটা সিগনালে দাঁড়িয়ে ছিলাম ৪৭ মিনিট। কারণ হচ্ছে পুলিশের আইজিপি যাবে। দেখেন দেশের বর্তমান কি অবস্থা। একশ্রেণীর অসাধু পুলিশ কর্মকর্মকর্তা সরকারের সাথে আঁতাত করে জনগণকে জিম্মি করে রেখেছে। তাই এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসনের প্রয়োজন নেই এই মুহূর্তে প্রয়োজন ন্যায় বিচারের শাসন। আর এটা কর‌তে হ‌লে এই সরকা‌রের বিদায় করা ছাড়া প্রতি‌ষ্ঠিত হ‌বে না।

যুবদ‌লের সা‌বেক এই সভাপ‌তি ব‌লেন, সরকারকে বাধ্য করতে হবে একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। তা না হ‌লে দে‌শের জনগন কখ‌নো ভো‌টের অ‌ধিকার ফি‌রে পা‌বে না।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (SDP) আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপ‌তি‌ত্বে আরো উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান বরকত উল্লাহ বুলু, সংগঠ‌নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদস‌্য রেখা আক্তার ও ইউনুস আলি মুন্সী প্রমুখ।