• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কানাডার হাউস অব কমন্সে বাংলাদেশ নিয়ে পিটিশন উত্থাপন(ভিডিও)

প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ১:৪২
আপডেট: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ১:৪২

কানাডার হাউস অব কমন্সে বাংলাদেশ নিয়ে পিটিশন উত্থাপন(ভিডিও)

ডেস্ক নিউজ

কানাডার হাউস অব কমন্সে বাংলাদেশের গণতন্ত্র, মানাবাধিকার এবং পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে পিটিশন উত্থাপন করা হয়েছে।

বুধবার (২১ জুন) কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাতুন-গ্রাসউড সংসদীয় আসনের এমপি কেভিন ওয়াহ এ পিটিশন উত্থাপন করেন।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কেভিন ওয়াহ বলেন, আমি আমার সাস্কাতুন – গ্রাসউড সংসদীয় এলাকা এবং এর আশেপাশের অনেক সদস্যের পক্ষে হাউসে দাঁড়িয়েছি। তারা অনেকগুলো বিষয় তুলে ধরেছেন কিন্তু পিটিশনটিতে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি উদ্ধৃত করতে চাই যেভাবে নিম্নস্বাক্ষরকারী কানাডার অধিবাসীরা মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরবর্তী সাধারণ নির্বাচন নিশ্চিতে বাংলাদেশকে সহায়তায় সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণে হাউস অব কমন্সকে আহবান জানাচ্ছেন।