• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

অন্তঃসত্ত্বা মাকে ২ বছরের ছেলের গুলি, অতঃপর..!

প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩ ৮:৪৭
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩ ৮:৪৭

অন্তঃসত্ত্বা মাকে ২ বছরের ছেলের গুলি, অতঃপর..!

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওয়াইও অঙ্গরাজ্যের নরওয়াক শহরের। সেখানে দুই বছরের শিশুর ছোড়া গুলিতে আট মাসের অন্তঃসত্ত্বা মা গুরুতর আহত হয়ে মারা গেছেন। এতে ৩১ বছর বয়সি মায়ের সঙ্গে সঙ্গে গর্ভে থাকা অনাগত সন্তানেরও মৃত্যু হয়েছে। খবর সিএনএন এর। 

গণমাধ্যমটি জানিয়েছে, গত ১৬ জুন দুপুর ১টার পরপরই পুলিশের নম্বরে কল করেন এক অন্তঃসত্ত্বা নারী। তিনি জানান, তার দুই বছর বয়সি ছেলে তার পিঠে গুলি করেছে। এর কিছুক্ষণ পর তার স্বামী ৯১১ জরুরি নম্বরে কল করেন এবং চিৎকার করে সহযোগিতার আহ্বান জানান। ওই নারী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।পুলিশ কর্মকর্তারা বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। দরজা ভেতর থেকে তালা দেওয়া ছিল। ভেতরে ঢুকে পুলিশ মা এবং তার ছেলেকে মূল শয্যা কক্ষের সামনের সিঁড়িতে দেখতে পায়। সেখানেই একটি পিস্তলও পড়ে ছিল।

পুলিশকে ঘটনার বিস্তারিত বলেন ওই নারী। তখনও তার যথেষ্ট চেতন ছিল। পুলিশ আসার কিছু সময় পর বাড়িতে পৌঁছান ২৮ বছর বয়সী স্বামী। পরে সেখানেই নারীর মৃত্যু হলে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করে আট মাসের শিশুটিকে বের করা হয়। কিন্তু চিকিৎসকরা ওই নবজাতককে মৃত ঘোষণা করেন।

পুলিশ তল্লাশি চালিয়ে বাড়িটির মূল শয্যাকক্ষ থেকে দুই বছরের শিশুর ব্যবহৃত পিস্তলটির আরও ১২ রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলিসহ একটি মোসবার্গ ১২-গজ শটগান এবং কম্পিউটার কক্ষ থেকে একটি এয়ারসফট রাইফেল উদ্ধার করে।