• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ১২:৫৭
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ১২:৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত

ভোটের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, জুন‌ ২৪, ২০২৩, দুপুরে শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা মহিলা দলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মধু।

জেলা যুবদলের সহ-সভাপতি মো. আব্দুল গফুর এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি নাসরিন পারভিন, সহ-সভাপতি শিরিন আক্তার মুন্নি, সাধারণ সম্পাদক রেহেনা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্রধর, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

এছাড়াও সমাবেশে বক্তব্য দেন, বিএনপি নেতা আতিকুর রহমান জরিপ, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা মীর এম এ সালাম, আব্দুল জব্বার আজাদ, সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর কার্যকরী সভাপতি ইউসুফ মিয়াসহ বিএনপি, মহিলা দল ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সমাবেশে ৫ সহস্রাধিক নারী নেতা কর্মীরা যোগ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com