• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না : জি এম কাদের

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৭:৩০
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৭:৩০

২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না : জি এম কাদের

ডেস্ক নিউজ
২০১৪ বা ২০১৮ সালের মতো আর নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি।

সোমবার (২৬ জুন) দুপুরে রাজধানীর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, যে কোনো প্রক্রিয়ায় ওই ধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার। কিন্তু বিদেশীরা চেষ্টা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগ দল ও জান বাঁচাতে যেকোনোভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে।

জি এম কাদের বলেন, ঈদের পরে আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কিনা তা নিশ্চিত নয়। আবার রাজপথে দেশের মানুষ নামবে না তাও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশীদের চাপ আছে। বিদেশীরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশীরা আরো চাপ দেবে এবং সরকার তার কতটা সহ্য করতে পারে। সরকার এক ধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা এক ধরণের চেষ্টা করবে এবং বিদেশীরা এক ধরনের চেষ্টা করবে।

তিনি বলেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট করার জন্য গণমাধ্যমের ওপর করতে চাপ সৃষ্টি করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com