• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাস্থ্য

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডক্টর খন্দকার মোশাররফ

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১০:৪১
আপডেট: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১০:৪১

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডক্টর খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ সকাল ৮ টা ৩০ মিনিটে যাত্রা করেন।

প্রসঙ্গত, তিনি ব্রেইন স্ট্রোক করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে গত ১৮ জুন ভর্তি হয়ে ৮ দিন চিকিৎসাধীন ছিলেন।তিনি এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুর ন্যাশানাল হাসপাতালে চিকিৎসা নেবেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।