• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল আজিজের মা এর মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১১:৪৬
আপডেট: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১১:৪৬

জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল আজিজের মা এর মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উপদেষ্টা কমিটির সদস্য ও জনতার আওয়াজ ডটকমের প্রধান সম্পাদক ডাঃ আব্দুল আজিজের মমতাময়ী মা ২৫ জুন রবিবার বিকাল ৩-৩০ মিনিটে পোর্টসমাউথ এ নিজ বাসস্থানে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর ।তিনি ২ ছেলে,১ মেয়ে,নাতি-নাতনি সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ।মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।

মরহুমার নামাজে জানাজা আজ ২৮ জুন বুধবার বাদ জোহর পোর্টসমাউথ সেন্ট্রাল জামে মসজিদ এ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের উপস্হিতি ও দোয়া কামনা করি।