• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

জনতার আওয়াজ ডটকমের সম্পাদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ২:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ২:১৫

জনতার আওয়াজ ডটকমের সম্পাদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,
জনতার আওয়াজ,লন্ডন।

জনতার আওয়াজ ডটকমের প্রধান সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উপদেষ্টা কমিটির সদস্য ডাঃ আব্দুল আজিজের মমতাময়ী মায়ের জানাজা ও দাফন গতকাল ২৮ জুন বাদ জোহর বেলা ১-৩০ ঘটিকার লন্ডনের পোর্টসমাউথ এ সম্পুর্ন হয়।তিনি বার্ধক্য জনিত কারনে অসুস্থতায় ভুগছিলেন।

গত ২৫ জুন রবিবার বিকাল ৩-৩০ মিনিটে পোর্টসমাউথ এ নিজ বাসস্থানে তিনি মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার মৃত্যুতে গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকেই দুঃখ প্রকাশ করে সমবেদনা জানান ও মরহুমার জন্য দোয়া পার্থনা করেন। অবশেষে শেষ বিদায় ক্ষণে জানাজার নামাজের মোনাজাতে উপস্থিত সকলে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।