• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

শ্রীলেখার উদ্দাম নাচের ভিডিও ভাইরাল

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৭:২৪
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৭:২৪

শ্রীলেখার উদ্দাম নাচের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নিয়মিত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভক্তদের সাথে শেয়ার করেন নিজের ভালোলাগা মন্দ লাগা। এবার নিজের উদ্দাম নাচের ভিডিও শেয়ার করে ঝড় তুললেন এই অভিনেত্রী।
‘আজকাল তেরে-মেরে প্যায়ারকে চার্চে হার জাবান পার’- বন্ধ ঘরে সেই গানের সঙ্গেই জমিয়ে নাচলেন শ্রীলেখা মিত্র। সঙ্গী অল্পবয়সী এক যুবক। ষাটের দশকের এই হিট গানে শ্রীলেখা নাচ দেখে মোবাইল থেকে চোখ সরাতে পারছেন না অনেকেই। তবে এবার সমালোচনা নয়, ভিডিওর নিচে নাচের জন্য প্রশংসাই পেয়েছেন শ্রীলেখা মিত্র।
মন্তব্য করে কেউ লিখেছেন, দারুণ। কেউ লিখেছেন, ২০ বছর বয়সী মনে হচ্ছে! ভিডিওতে ঘরোয়া পোশাকে, খোলা চুলে নাচতে দেখা যাচ্ছে শ্রীলেখাকে। অভিনেত্রীর সঙ্গে যুবকটিকেও ক্যাজুয়াল শার্ট আর প্যান্টে দেখা যাচ্ছে।
তবে তার পরিচয় স্পষ্ট নয়।
১৯৬৮ সালে মুক্তি পাওয়া ব্রহ্মাচারী চলচ্চিত্রের গান ‘আজকাল তেরে-মেরে প্যায়ারকে চার্চে হার জাবান পার’। যে গানে পারফর্ম করেন শাম্মি কাপুর ও মুমতাজ। এই গানটি গেয়েছিলেন কিংবদন্তী গায়ক মহম্মদ রফি ও সুমন কল্যাণপুর।