• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

শাহিন মিয়ার পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

প্রকাশ: শনিবার, ১ জুলাই, ২০২৩ ৭:০৭
আপডেট: শনিবার, ১ জুলাই, ২০২৩ ৭:০৭

শাহিন মিয়ার পিতার মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও কেমব্রিজ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়ার পিতা প্রবীণ মুরব্বী তাজ উদ্দিনের মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, “প্রবীণ মুরব্বী তাজ উদ্দিনের মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি সকলের কাছে একজন সৎ, সজ্জন, ধার্মিক ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হিসাবে সুপরিচিত ছিলেন । একজন আদর্শবান পিতা হিসাবে তিনি মেধা ও শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও সুসন্তান হিসেবে গড়ে তুলেছিলেন এবং নিজেকে সর্বদা সমাজের কল্যাণে নিয়োজিত রেখেছিলেন যা এলাকাবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে ।”

শোকবার্তায় নেতৃদয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।