• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিকেলে নুরের সংবাদ সম্মেলন

প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩ ২:২৪
আপডেট: রবিবার, ২ জুলাই, ২০২৩ ২:২৪

বিকেলে নুরের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে অস্থিরতা চলছে গণঅধিকার পরিষদের। চলছে পাল্টা-পাল্টি বহিষ্কার। এর মধ্যে সংবাদ সম্মেলন ডেকেছেন নুর।

রাজধানীর বিজয় নগর জামান টাওয়ারে রোববার (২ জুলাই) বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

নুর বলেন, রেজা কিবরিয়ার বিষয়, দলের কাউন্সিল এবং গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (১ জুলাই) দ্বিতীয়বারের মতো রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণ করা হয়েছে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে অপসারণ করা হয়।