• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

শাকিবের সঙ্গে মিল হওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস

প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১:৪৭
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১:৪৭

96663690 1

শাকিবের সঙ্গে মিল হওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

আবারও প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে ঘর বাঁধছেন অপু বিশ্বাস। অনেকদিন ধরেই গুঞ্জনটি উড়ে বেড়াচ্ছে ঢালিউডের বাতাসে। এর আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত দিয়েছিলেন অপু। সম্প্রতি বিষয়টি নিয়ে ফের মুখ খুললেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস।

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন অপু। জয় প্রশ্ন করেন, তোমাদের সম্পর্ক জোড়া লাগার বিষয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, পুনরায় তোমরা কি আবার মিলে গেছ?

প্রশ্নটির খোলামেলা উত্তর দেননি অপু। কিছুটা রহস্য রেখে তিনি বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত।… যেটা সবচেয়ে সত্যি কথা, সেটি হচ্ছে— আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস, আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।

জয় আরও জানতে চান, ‘তোমরা এক হলে তো জানাবে?’ এর জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।

শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com