• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাস্থ্য

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬১

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ৬:২৪
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ৬:২৪

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময়  হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪। আর চলতি জুলাইয়ের প্রথম ছয় দিনে মৃত্যু হলো ১৭ জনের।

বৃহস্পতিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৪৩৩ জন। আর বাকি ২২৮ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি।

বর্তমানে দেশে ২ হাজার ১২৯ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে আছেন ১ হাজার ৪৯০ জন। এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ১১ হাজার ১১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ১০৫ জন মারা যান।