• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি লিয়াঁজো কমিটির বৈঠক চলছে

প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৫:০৮
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩ ৫:০৮

গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপি লিয়াঁজো কমিটির বৈঠক চলছে

নিউজ ডেস্ক

গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচী নিয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির লিয়াঁজো কমিটির নেতৃবৃন্দ বৈঠকে বসেছেন।

সোমবার (১০ জুলাই) বিকেল সোয়া তিনটার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

অন্যদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে প্রতিনিধি দলে আরো আছেন জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।